দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩-এর মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ লৌকিক ব্যাখ্যা এবং দৃশ্যপট-৩ বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-দৃশ্যপট-২-এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যায় ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়ে থাকে। ফলে এ ব্যাখ্যার মাধ্যমে আমরা ঘটনার প্রকৃত রূপ জানতে পারি না। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। দৃশ্যপট-৩-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, ঘটনাটির সাথে অন্য ঘটনার সাদৃশ্য বিচার করে এবং সংশ্লিষ্ট নিয়মকে অন্যকোনো ব্যাপকতর নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে আমরা একটি ঘটনাকে যথার্থভাবে জানতে পারি। বিভিন্ন প্রকার গবেষণাসহ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যবহৃত হয়ে থাকে।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩-এর মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর