উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'শৃঙ্খলযোজন' রূপটি প্রকাশিত হয়েছে। "যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে।” এরুপ ব্যাখ্যায় দেখানো হয় যে, কার্যটি সরাসরি কল্পিত কারণ থেকে সৃষ্ট নয়। বরং কার্যটি একটি অন্তবর্তী অবস্থা থেকে সৃষ্ট। এ ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যায় 'ক' কে 'গ' এর কারণ দেখিয়ে বলা হয় যে, 'ক' হচ্ছে 'খ' এর কারণ এবং 'খ' হচ্ছে গ এর কারণ। এখানে খ হচ্ছে মধ্যবর্তী অবস্থা এবং 'খ' এর মাধ্যমে 'ক' ও 'গ' এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়। উদ্দীপকে বলা হয়েছে- "পর্যাপ্ত বৃষ্টিই সমৃদ্ধির কারণ।" কিন্তু প্রকৃত কারণ ব্যাখ্যা করলে দেখা যায় যে, পর্যাপ্ত বৃষ্টিতে ভালো ফসল উৎপাদন হয়েছে এবং ভালো ফসল সমৃদ্ধি এনেছে। এখানে 'পর্যান্ত বৃষ্টি' নামক কারণ ও 'সমৃদ্ধি' নামক কার্যের মধ্যে একটি মধ্যবর্তীঅবস্থা 'ভালো ফসল উৎপাদন' আবিষ্কার করা হয়েছে যা বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর