শেয়ারFacebookWhatsApp

মৌলিক গুণের ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: অধিকতর ব্যাপকতর কোনো গুণ নেই বলে মৌলিক গুণের ব্যাখ্যা দেয়া যায় না। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি হলো কোনো বিষয়ের মৌলিক গুণ বা নিয়ম। এসব গুণের চেয়ে অনুরূপ বা উচ্চতর কোনো নিয়ম নেই। মৌলিক গুণে অধিকতর ব্যাপকতার কোনো গুণ থাকেনা। তাই মৌলিক গুণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মৌলিক গুণের ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

বাংলাদেশে চারটি হাত ও পা নিয়ে জন্ম হয় এক শিশুর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জিনগত কারণে এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এলাকার লোকজনের অভিমত দেবতার অসন্তুষ্টির জন্যই এমন শিশুর জন্ম হয়েছে।ল।

Sylhet · 2021

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা।

উত্তর

অধিকতর ব্যাপকতর কোনো গুণ নেই বলে মৌলিক গুণের ব্যাখ্যা দেয়া যায় না। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি হলো কোনো বিষয়ের মৌলিক গুণ বা নিয়ম। এসব গুণের চেয়ে অনুরূপ বা উচ্চতর কোনো নিয়ম নেই। মৌলিক গুণে অধিকতর ব্যাপকতার কোনো গুণ থাকেনা। তাই মৌলিক গুণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে এলাকাবাসীর অভিমত লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট ও বোধগম্যভাবে নি প্রকাশ করা যায়। যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনোঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে চারটি হাত ও পা নিয়ে জন্ম হয় এক শিশুর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জিনগত কারণে এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এলাকার লোকজনের অভিমত দেবতার অসন্তুষ্টির জন্যই এমন শিশুর জন্ম হয়। তাদের এই ব্যাখ্যা মনগড়া এবং ব্যক্তিগত বিশ্বাস নির্ভর। তাই বলা যায় উদ্দীপকের এলাকাবাসীর এই ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা।

উত্তর

ডাক্তারদের মতামত যথার্থ। কারণ তারা বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকেই মতামত দিয়েছেন। নিচে ব্যাখ্যার আলোকে তা বিশ্লেষণ করা হলো-যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যাই হলো প্রকৃত ব্যাখ্যা যেখানে ঘটনার প্রকৃত কারণ জানা যায় এবং ঘটনার স্বরূপ উন্মোচিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সময় বৈজ্ঞানিক যুক্তি অবলম্বন করা হয়।বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনোরুপ লৌকিক বা মনগড়া কোনো তথ্য থাকেনা।তেমনি উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশে চারটি হাত ও পা নিয়ে জন্ম হয় এক শিশুর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জিনগত কারণে এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ডাক্তারদের এরূপ বক্তব্য মৌলিক এবং প্রকৃত ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা সবসময় একই থাকে এবং স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মতামত দেয়ায় ডাক্তারদের মতামত যথার্থ।
HSCLogic 2nd PaperSylhet 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।