শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যা কী?

উত্তর: কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিদ্যুৎ চমকাচ্ছে। অতএব বজ্রপাত হবে।দৃশ্যকল্প-২: আকাশে চাঁদ উঠল, নদীতে জোয়ার এল। চাঁদ নেই, নদীতে ভাটা দেখা দিল।

Mymensingh · 2021

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা।

উত্তর

সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না। মৌলিক বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। এসব নিয়মের চেয়ে উচ্চতর অন্য কোনো নিয়ম নেই। পাশাপাশি এরূপ নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্তও করা যায় না। তাই মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপের দৃষ্টান্ত লক্ষ করা যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো-শৃঙ্খলযোজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বিশেষ রূপ। সাধারণত শৃঙ্খলযোজন কথাটির অর্থ হলো কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি। অনেক সময় একটি ঘটনা বা কার্য সরাসরি কোনো কোনো কারণের ফলে সংঘটিত না হয়ে দূরবর্তী কোনো কারণ থেকে সংঘটিত হয়। অর্থাৎ, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে।দৃশ্যকল্প-১ এ বর্ণিত, বিদ্যুৎ চমকাচ্ছে। অতএব বজ্রপাত হবে। বৈজ্ঞানিকদের মতে, বিদ্যুৎ তাপ উৎপাদন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসার ঘটায় এবং বায়ুর সম্প্রসারণের কারণেই প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। তাই কার্যের (বজ্র গর্জনের) ও তার দূরবর্তী কারণের (বিদ্যুতের) অন্তর্বর্তী যোগসূত্র হচ্ছে তাপ, তাপের ফলে বায়ুর সম্প্রসারণ; এ অন্তর্বর্তী যোগসূত্রই উভয়ের মধ্যে সম্বন্ধ শৃঙ্খলযোজনের সাহায্যে ব্যাখ্যা করা হয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বর্ণিত শৃঙ্খলযোজন রূপের দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত দৃষ্টান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের দৃষ্টান্ত। বিশ্লেষণ করা হলো-সাধারণভাবে অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ক্ষুদ্র ঘটনাকে অন্য একটি বৃহৎ ঘটনার অধীন করা। বস্তুত অনেক সময় আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় 'অন্তর্ভুক্তি'। অর্থাৎ, এ ক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। আর এভাবে আলোচ্য ব্যাখ্যা পদ্ধতি বেশি ব্যাপক নিয়ম থেকে কম ব্যাপক নিয়মের দিকে অগ্রসর হওয়ায় তা অবরোহ পদ্ধতির অনুসারী হয়ে থাকে। অর্থাৎ, অন্তর্ভুক্তি নামক বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত জোয়ার-ভাটার বিষয়টি যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত। কাজেই জোয়ার-ভাটা সম্পর্কিত কম ব্যাপক বা বিশেষ নিয়মকে অধিক ব্যাপক বা সার্বিক নিয়ম হিসেবে মাধ্যাকর্ষণ নিয়মের আওতায় ব্যাখ্যা করার প্রক্রিয়াই হলো 'অন্তর্ভুক্তি' রূপ। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত।
HSCLogic 2nd PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ব্যাখ্যা কী? | Prosthuti