উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ কোন ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কেননা এখানে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, তা বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে করা হয়েছে। কোনো জটিল, কঠিন ও দুর্বোধ্য বিষয়কে সরল, সহজ ও সহজবোধ্য করার উপায় হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা দুই প্রকার। এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্যতম। প্রকৃতির নিয়মানুযায়ী ঘটনাবলির কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কোনো ঘটনার কারণ বা নিয়ম আবিষ্কার করা এবং অন্যান্য ঘটনার সাথে সাদৃশ্যগুলো খুঁজে বের করা। সর্বোপরি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় আনা। ঘটে যাওয়া কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা এবং তার ব্যাখ্যা প্রদান করা। আবার আলোচ্য ঘটনার সাথে অন্য ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্যসমূহ আবিষ্কারের মাধ্যমেও ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। ঘটে যাওয়া ঘটনাটি কোনো অল্প ব্যাপক নিয়ম হলে তাকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনেও ব্যাখ্যা করা সম্ভব হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বিজ্ঞানী কোপার্নিকাস এর ধারণাটি হলো সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোর। এখানে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। তাই দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ কোন ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর