উদ্দীপকে [গণিত] চিহ্নিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে 'ব্যাখ্য কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] চিহ্নিত স্থানের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা [গণিত] চিহ্নিত স্থানটির নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন উপস্থাপন করা হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর যে ঘটনার ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়, নিয়মটিকে অবরোহ ও অন্যান্য নিয়মের সাথে যুক্ত করা হয়। এরূপ ব্যাখ্যার ক্ষেত্রে কোনো একটি ঘটনার নিয়মকে অন্য কোনো বৃহৎ নিয়মের অধীনে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। এভাবে সংশ্লিষ্ট কোনো ঘটনার নিয়মকে যখন অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে সাধারণ নিয়মে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এ ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয়। এখানে ঘটনার কারণ সম্পর্কে প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনার সাদৃশ্য বিচার করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে যুক্ত। কেননা এখানে উচ্চতর কোনো সাধারণ নিয়ম থেকে কোনো বিশেষ নিয়মকে অনুমান করা হয়। এভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করা হয়, যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমাদের কাছে স্পষ্ট হয়। তাই উদ্দীপকের [গণিত] চিহ্নিত স্থানটি দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে 'ব্যাখ্য কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর