শেয়ারFacebookWhatsApp

রূপক সংজ্ঞা অনুপপত্তি কী?

উত্তর: কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় যে অনুপপত্তি হয় তাকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

রূপক সংজ্ঞা অনুপপত্তি কী?

উদ্দীপক

দৃশ্যকল্প ১: ফুল হয় পুষ্প।দৃশ্যকল্প ২ : মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।দৃশ্যকল্প ৩ : লাকীর একটা মরিচ বাগান আছে। প্রতিদিন সে বাগানের পরিচর্যা করে। প্রয়োজনে পানি দেয়, সার প্রয়োগ করে ও কীটনাশক ব্যবহার করে। তার বাগানে অনেক মরিচ হয়।

Jessore · 2021

উত্তর

কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় যে অনুপপত্তি হয় তাকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

উত্তর

কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। এক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ আবশ্যিকভাবে তুলে ধরতে হয়। সংজ্ঞায় পদের জাত্যর্থের পাশাপাশি ব্যক্ত্যর্থও প্রকাশিত হয়। অর্থাৎ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের যে ব্যক্ত্যর্থ থাকে সংজ্ঞার্থে ঐ সমপরিমাণ ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়। তাই বলা যায়, 'সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ গাণিতিক সমীকরণতুল্য'।

উত্তর

দৃশ্যকল্প-১-এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার ক্ষেত্রে পদের জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। এছাড়া কোনো পদের সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ বলা হয়েছে যে, 'ফুল হয় পুষ্প'। এখানে 'ফুল' ও 'পুষ্প' পরস্পর সমার্থক শব্দ। যেহেতু যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এর মাধ্যমে যথাক্রমে সংজ্ঞা ও বর্ণনা নির্দেশিত হয়েছে। আর সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। নিচে বিষয়গুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-২-এ সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। আর কোনো পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের যথার্থ অর্থ আমরা জানতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। তাই সবসময় একই রকম হয়। কোনো ব্যক্তির ইচ্ছামতো সংজ্ঞা প্রদানের কোনো সুযোগ থাকে না। সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞায়ন প্রক্রিয়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। অপরদিকে, দৃশ্যকল্প-৩-এর মাধ্যমে বর্ণনা প্রকাশিত হয়েছে। কেননা কোনো একটি বিষয়কে যেভাবে বর্ণনা করা হয় এখানে বিষয়টিকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। বর্ণনার ক্ষেত্রে কোনো পদের আংশিক জাত্যর্থ উল্লেখ করে একটি পদকে প্রকাশ করা হয়। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই একটি পদের বিভিন্ন রকম বর্ণনা দেওয়া যায়। এমন অনেক পদ আছে যেগুলোর সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু বর্ণনা দেওয়া যায়। তাই বর্ণনার ক্ষেত্র ব্যাপক। বর্ণনার কোনো নিয়ম না থাকায় এটির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন বা অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রক্রিয়ার মধ্যে সংজ্ঞার বেশি গুরুত্ব রয়েছে।
HSCLogic 2nd PaperJessore 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।