শেয়ারFacebookWhatsApp

কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী ধাপের নাম কী?

উত্তর: কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী ধাপ হলো শৃঙ্খলযোজন (Concatenation)। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবতী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। ব্যাখ্যার এ অংশে দেখানো হয় যে, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভুত নয়। বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এরূপ ব্যাখ্যায় 'ক'- কে 'গ'-এর কারণ দেখিয়ে বলা হয় যে, ক হচ্ছে খ-এর কারণ এবং খ হচ্ছে গ-এর কারণ। এভাবে শৃঙ্খলযোজনের মাধ্যমে খ-এর মাধ্যমে ক এবং গ-এর মধ্যে একটি মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী ধাপের নাম কী?

উদ্দীপক

উদাহরণ-১: প্রকান্ড অসুরের কোপানলে চন্দ্রগ্রহণ হয়। উদাহরণ-২: অতিরিক্ত গ্যাস ফর্মের কারণে বমি হতে পারে। উদাহরণ-৩: জাহাজের গতি নির্ভর করে সাগরের স্রোত, বাতাস, সারেং ও ইঞ্জিনের ওপর।

Dhaka · 2017

উত্তর

'ExplanationExplanation^{\prime} এর উৎপত্তিগত অর্থ হলো, কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা।

উত্তর

কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী ধাপ হলো শৃঙ্খলযোজন (Concatenation)। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবতী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। ব্যাখ্যার এ অংশে দেখানো হয় যে, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভুত নয়। বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এরূপ ব্যাখ্যায় 'ক'- কে 'গ'-এর কারণ দেখিয়ে বলা হয় যে, ক হচ্ছে খ-এর কারণ এবং খ হচ্ছে গ-এর কারণ। এভাবে শৃঙ্খলযোজনের মাধ্যমে খ-এর মাধ্যমে ক এবং গ-এর মধ্যে একটি মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করা হয়।

উত্তর

উদাহরণ-১ এ লৌকিক ব্যাখ্যার (Popular Explanation) নির্দেশ রয়েছে। লৌকিক ব্যাখ্যা বলতে বোঝায় কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধ্যান-ধারণা খুবই কম। জীবনের নানা প্রতিকূলতায় পড়ে তারা জ্ঞানচর্চার সুযোগও পায় না। এজন্য তারা বহুবিধ সামাজিক কুসংস্কারে ভারাক্রান্ত। যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা যেকোনো একটি ঘটনা ঘটলেই অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। যেমন- চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং এর সুনির্দিষ্ট কারণও আছে। সাধারণ মানুষ অজ্ঞতাবশত মনে করে বিরাটকায় রাহু নামক দৈত্য একসময় চাঁদকে গ্রাস করে। ফলে চাঁদ ছোট হতে থাকে। সম্পূর্ণরূপে গ্রাস করার পর চাঁদকে আর দেখা যায় না। কিছু সময় পর চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। পরবর্তীতে চাঁদ ক্রমান্বয়ে বড় হয়ে আবার পূর্ণ আকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্বন্ধে সাধারণ মানুষের এরূপ ব্যাখ্যাই হলো লৌকিক ব্যাখ্যা।

উত্তর

উদাহরণ-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত এবং উদাহরণ-৩ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ রূপ 'বিশ্লেষণের' দৃষ্টান্ত। সঙ্গতকারণেই উদাহরণ-৩ হলো উদাহরণ-২ এর প্রতিফলিত রূপ। যে ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ নিয়ম আবিষ্কার করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific Explanation) বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে 'বিশ্লেষণ' (Analysis) অন্যতম। বিশ্লেষণ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণের সাথে যুক্ত করার প্রক্রিয়া। অর্থাৎ এই অংশে ব্যাখ্যার একটি মিশ্র কার্যকে তার ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। উদ্দীপকে বর্ণিত উদাহরণ-২ ও উদাহরণ-৩ উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত। কারণ উভয় দৃষ্টান্তে কার্যকারণ নিয়ম পরিলক্ষিত হয়। তথাপি উদাহরণ-৩-এ জাহাজের গতির কারণ হিসেবে একাধিক কার্য তথা সাগরের স্রোত, বাতাস, সারেং ও ইঞ্জিনের ভূমিকা স্বীকার করা হয়েছে। অর্থাৎ এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণের ধারণা প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার যথার্থ কারণ নির্ণয় করা হয়। এসব কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট করা হয়। যেমনটি করা হয়েছে উদাহরণ-৩-এ। এ কারণেই বলা যায়, উদাহরণ-৩ রূপগত অর্থে উদাহরণ-২ এর প্রতিফলিত ব্যাখ্যা।
HSCLogic 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।