তথ্য-১ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে ।
'সহপরিবর্তন' শব্দটির অর্থ পারস্পরিক সমান পরিবর্তন। অর্থাৎ সহপরির্তন পদ্ধতি অনুযায়ী বলা হয়, একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে যদি অন্য ঘটনাও সমানভাবে পরিবর্তিত হয় তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ (Cause) এবং পরবর্তী ঘটনাকে কার্য (Effect) বলে । যেমন— বায়ুর চাপ বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে ব্যারোমিটারের (Barometer) পারদ স্তম্ভের মাত্রাও বৃদ্ধি বা হ্রাস পায়। সুতরাং আমরা বলতে পারি, বায়ুর চাপই পারদের ওঠা-নামার কারণ। এখানে 'বায়ুর চাপ' হলো কারণ এবং 'পারদের ওঠা-নামা' হলো কার্য ।
তথ্য-১ এ বর্ণিত গাজী সাহেব লক্ষ করলেন, প্রতিবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় এবং রমজান শেষে কমে যায়। অর্থাৎ, এখানে রমজান আসলে পণ্যের দাম বৃদ্ধি পায় এবং রমজান শেষ হলে পণ্যের দাম কমে যায়। তাহলে রমজান আসা পণ্যের দাম বৃদ্ধির কারণ। এভাবে ঘটনার পরিবর্তনের সাথে অন্য ঘটনার সমান হ্রাস-বৃদ্ধি ঘটে। এ কারণে তথ্য-১ এ বর্ণিত ঘটনা সহ-পরিবর্তনের পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।