শেয়ারFacebookWhatsApp

বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

উত্তর: প্রকৃতির নিয়মানুযায়ী কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific Explanation) ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

উদ্দীপক

লিমন, তীর্থ ও আসিফ কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণে বের হয়। নদীর দু'ধারের দৃশ্য দেখে আসিফ বলল 'এ বছর সুবর্ষণ হওয়ায় ফলন ভাল হবে, কৃষক ভাল দাম পাবে, দেশে সমৃদ্ধি আসবে।' লিমন বলল- 'নদীতে জোয়ার থাকায়, মাঝির বৈঠা চালনার দক্ষতায়, অনুকূল বাতাস ও নৌকায় পাল তুলে রাখায় নৌকার গতিবেগ বৃদ্ধি পেয়েছে।' পাশে বসা তীর্থ বলল- 'নদীর জোয়ার-ভাটা মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ ও বিকর্ষণের ওপর নির্ভর করে।

Rajshahi · 2017

উত্তর

প্রকৃতির নিয়মানুযায়ী কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific Explanation) ।

উত্তর

কোনো অস্পষ্ট ও জটিল ঘটনা বা বিষয়কে সহজেই বোধগম্য করার জন্য ব্যাখ্যার প্রয়োজন । ব্যাখ্যা হচ্ছে এমন এক বিবৃতি যার মাধ্যমে বর্ণিত বিষয়ের জটিলতা দূর হয়ে যায়; আর আমাদের জিজ্ঞাসারও পরিতৃপ্তি ঘটে। যেমন— জোয়ার- ভাটার কারণ হিসেবে যখন মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদের আকর্ষণসহ প্রভৃতি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয় তখনই এ বিষয়ের রহস্য উন্মোচন হয় । এ কারণেই ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম ।

উত্তর

উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার বৈজ্ঞানিক রূপটি প্রকাশ পেয়েছে। যে ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ নিয়ম আবিষ্কার করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় মূল ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করা হয় এবং ঘটনাটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। যেমন- নিউটনের মাধ্যাকর্ষণ নিয়ম সম্পর্কিত তত্ত্ব একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ ভূপৃষ্ঠে বস্তুর পতনসহ জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ইত্যাদি মাধ্যাকর্ষণ নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় আসিফ মনে করে, সুবর্ষণ হলে জমিতে ফলন ভালো হবে। আর ভালো ফসল উৎপাদন হলে কৃষক ভালো দাম পাবে এবং দেশের সমৃদ্ধি আসবে । প্রকৃতপক্ষে ভালো ফসল উৎপাদনের সাথে একটি দেশের সমৃদ্ধির বিষয়টি কার্যকারণ সূত্রেই প্রতিষ্ঠিত। অর্থাৎ আসিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে লিমন ও তীর্থের উক্তি দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' ও 'অন্তর্ভুক্তি' রূপের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে এ বিষয় দুটি আলোচনা করা হলো: বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে অন্যতম হলো বিশ্লেষণ ও অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি মিশ্র কার্যকে তার অন্তর্গত ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। এরূপ একটি মিশ্র কার্যের পেছনে কয়েকটি স্বতন্ত্র কারণ কাজ করে এবং তারা একত্রে মিলিত হয়ে যৌথ কার্য উৎপন্ন করে। উদ্দীপকের লিমন নৌকার গতিকে ব্যাখ্যা করতে যেয়ে নদীর জোয়ার, মাঝির বৈঠা চালানোর দক্ষতা, অনুকূল বাতাস ও নৌকার পাল তোলা ইত্যাদি কারণ উল্লেখ করে। এসব কারণ একসাথে কাজ করেই নৌকার গতি সৃষ্টি করেছে। এভাবে লিমনের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণের' দিকটি ফুটে উঠেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্য আরেকটি রূপ হলো 'অন্তর্ভুক্তি'। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। ব্যাখ্যার এ রূপে একটি নিম্নতর মাধ্যমিক নিয়মকে একটি উচ্চতর প্রাথমিক নিয়ম থেকে অবরোহ প্রক্রিয়ায় অনুমান করা হয়। অর্থাৎ একটি মাধ্যমিক নিয়মকে ব্যাখ্যার জন্য তাকে একটি প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকের তীর্থ নদীর জোয়ার-ভাটার নিয়মকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করে। আমরা জানি, মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। এ নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যা জোয়ার-ভাটার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ তীর্থের ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি'র রূপটিকেই ফুটিয়ে তুলেছে। পরিশেষে বলা যায, বিশ্লেষণ ও অন্তর্ভুক্তি এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা সার্বজনীনতা লাভ করে। যার দৃষ্টান্ত উদ্দীপকে লিমন ও তীর্থের উক্তির মাধ্যমে পরিলক্ষিত হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্লেষণ ও অন্তর্ভুক্তির গুরুত্ব অপরিসীম ।
HSCLogic 2nd PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।