কাদেরের বক্তব্যে অন্বয়ী পদ্ধতি প্রকাশিত হয়েছে।
অন্বয় শব্দের অর্থ হলো মিল বা সাদৃশ্য। অন্বয়ী পদ্ধতি অনুসারে, যদি কোনো অনুসন্ধানাধীন ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি মাত্র সাধারণ অবস্থা বিদ্যমান থাকে, তাহলে যে সাধারণ অবস্থায় সবগুলো দৃষ্টান্তে সাদৃশ্য পাওয়া যায়, তাই অনুসন্ধানাধীন ঘটনার কারণ। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেলো প্রত্যেকের মধ্যেই এনোফিলিস মশার কামড় বর্তমান। অতএব বলা যায়, এনোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ।
উদ্দীপকের কাদের কোনো একটা পদ্ধতির কথা বলতে চায়, যে পদ্ধতির সাহায্যে আমরা খুবসহজেই ম্যালেরিয়া কিংবা ডায়রিয়া রোগের কারণ নির্ণয় করতে পারি। উক্ত পদ্ধতিটি অন্বয়ী পদ্ধতি। যে পদ্ধতিতে সকল দৃষ্টান্তে একটা ঘটনার উপস্থিতির ভিত্তিতে কার্যের কারণ আবিষ্কার করা যায়।
পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতি একটি সহজ সরল পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে খুব সহজেই ঘটনার কার্যকারণ আবিষ্কার করতে পারি।