রাসেলের দাদু যে ব্যাখ্যা দিয়েছেন তার বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তর: রাসেলের দাদুর ব্যাখ্যায় লৌকিক ব্যাখ্যার চিত্র ফুটে উঠেছে। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো- লৌকিক ব্যাখ্যার প্রকৃতি এমন যে, এখানে ঘটনার যৌক্তিক সম্পর্কের কোনো স্থান নেই। সাধারণ মানুষ তাদের মনগড়া ধারণা ও ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এই প্রকার ব্যাখ্যা প্রদান করে থাকে। লৌকিক ব্যাখ্যায় বিশ্বাস ও ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করা হয় বলে এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব হয় না। পাশাপাশি এরূপ ব্যাখ্যায় সংযুক্তিকরণ অনুপস্থিত থাকে। লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে রাসেলের দাদুর ভাবনায় পরিলক্ষিত হয়। এ কারণে লৌকিক ব্যাখ্যায় প্রকল্প, শ্রেণিকরণ করা হয় না। এমনকি লৌকিক ব্যাখ্যা আরোহ ও অবরোহমূলক পদ্ধতির সাথেও যুক্ত নয়। মোটকথা, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস, ধ্যান-ধারণা ও মনোভাবের ওপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যায় কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না বলে বিভিন্ন ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রাসেলের দাদু যে ব্যাখ্যা দিয়েছেন তার বৈশিষ্ট্য আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর