উদ্দীপকের অন্বয়ী পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়।
অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয় পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ (General) অবস্থাকে ঐ ঘটনার কারণ হিসেবে বিবেচিত হবে। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেলো প্রত্যেকের মধ্যেই এনোফিলিস মশার কামড় বর্তমান। অতএব বলা যায়, এনোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ।
উদ্দীপকে বর্ণিত ঘটনায় মাসুমা তার খালার বাড়িতে গিয়েছে। রাতে খাবার খেতে বসে সে দেখে টেবিলের ওপরে প্রথম পাত্রে ভাত, মাছ, মাংস ও কলা; দ্বিতীয় পাত্রে মাংস ও মাছ, তৃতীয় পাত্রে রুটি, মাংস ও ডাল রয়েছে। মাসুমা পর্যায়ক্রমে প্রত্যেকটি পাত্র থেকে খাদ্য গ্রহণ করেছে। মধ্যরাতে তার পেটের পীড়া শুরু হয়েছে। পরে জানা যায়, মাংস খাওয়ার কারণে পেটে পীড়া হয়েছে। মাসুমার এ দৃষ্টান্ত অন্বয়ী পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।