উদ্দীপকে উল্লিখিত সাধারণ মানুষের ধারণার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার যে পার্থক্য দেখা যায়-তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাধারণ মানুষের ধারণার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের সাধারণ মানুষ মহামারির কারণ হিসেবে যে ধারণা করেছে সেখানে অতিপ্রাকৃতিক কারণ প্রকাশিত হয়েছে। তাই সাধারণ মানুষের ধারণার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় যখন অতিপ্রাকৃতিক, অলৌকিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এ প্রকার ব্যাখ্যার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই লৌকিক ব্যাখ্যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরদিকে, মহামারি সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ প্রকাশ পেয়েছে। তাই বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা, যে ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা কর ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন করা হয়। এখানে কোনো ঘটনাকে ব্যাখ্যা করার সময় কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে। তাছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় এ ব্যাখ্যা সব সময় একই হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাধারণ মানুষের ধারণার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার যে …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর