দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনরূপ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে যে, রেমিটেন্স মাথাপিছু আয়বৃদ্ধি দেশের সমৃদ্ধি। এখানে শৃঙ্খলযোজন বা মাথাপিছু আয়বৃদ্ধির মাধ্যমে কার্য তথা দেশের সমৃদ্ধি ও তার দূরবর্তী কারণ রেমিটেন্সের সাথে যোগসূত্র তৈরি করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটির প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনরূপ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর