'দৃশ্যকল্প-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ'-বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যকল্প-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ'- উক্তিটি যথার্থ। দৃশ্যকল্প ১২ এ বর্ণিত হয়েছে, উন্নত শিক্ষাব্যবস্থা নির্ভর করে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, সুযোগ, খরচ, বিষয়বস্তু, ভাষা ইত্যাদি বিষয়ের উপর। এখানে উন্নত শিক্ষাব্যবস্থার বিভিন্ন কারণ মিশ্রভাবে কাজ করেছে; যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ দিকটিকে নির্দেশ করে। আমরা জানি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যের যেসকল স্বতন্ত্র কারণ একসাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ (Analysis) | বিশ্লেষণ প্রক্রিয়ায় মিশ্র কার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। বস্তুত মিশ্র কার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র কারণের একত্রিত ফল। অর্থাৎ, কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। যেমন- নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে 'বিশ্লেষণ' রূপ। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের অন্যতম রূপ হলো 'বিশ্লেষণ'; যার মাধ্যমে একটি মিশ্র কার্যের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়। দৃশ্যকল্প-২ তে-ও একটি মিশ্র কার্য ও তার বিভিন্ন কারণ পরিলক্ষিত হয়। তাই দৃশ্যকল্প-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ'-বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর