শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম অংশে কোন ব্যাখ্যাকরণের পরিচয় পাওয়া যায়? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের প্রথম অংশে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণের পরিচয় পাওয়া যায়। যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়। এরূপ ব্যাখ্যায় বিভিন্ন বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করে দেওয়া হয়। এ জাতীয় ব্যাখ্যায় কোনো অন্ধবিশ্বাস বা মনগড়া কথার স্থান নেই। যার দৃষ্টান্ত উদ্দীপকের প্রথম অংশে লক্ষ করা যায়। উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত হয়েছে, পৃথিবীর প্রায় ৭০% শিশু বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করলেও বাস্তবে মাত্র ১৫% শিশুকে বাঁহাতি হিসেবে দেখা যায়। এছাড়াও গবেষণায় দেখা গেছে ৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো শিশু, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি বিষয় বাঁহাতি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। বস্তুত এটিই বাঁহাতি শিশু জন্মের যথার্থ ব্যাখ্যা যা প্রাসঙ্গিক ও বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা সিদ্ধ। তাই উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত ব্যাখ্যাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে চিহ্নিত করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রথম অংশে কোন ব্যাখ্যাকরণের পরিচয় পাওয়া যায়? আলোচনা করো।

উদ্দীপক

পৃথিবীর প্রায় ৭০% শিশু বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করলেও বাস্তবে মাত্র ১৫% শিশুকে বাঁহাতি হিসেবে দেখা যায়। গবেষণায় দেখা গেছে ৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো শিশু, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি বিষয় বাঁহাতি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। অন্যদিকে, বাঁহাতি শিশুদের আয়ু সাধারণত কম হয় বলে ধারণা করা হয়। তাছাড়া কোন কোন সমাজে তারা দুর্ভাগা ও বিদ্বেষপূর্ণ আচরণের অধিকারী বলেও মনে করা হয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দূর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যাকরণ বলে।

উত্তর

ব্যাখ্যাকরণে সংযুক্তি কোনো ঘটনাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে। সাধারণভাবে সংযুক্তি বলতে বোঝায়, কোনো একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়কে যুক্ত করা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এই যুক্ত করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ বলে। এভাবে কোনো বিষয়কে যুক্ত করার কারণ হলো উক্ত বিষয় বা ঘটনাটিকে স্পষ্ট করা। কিন্তু লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। যেমন: বস্তুর ভূপৃষ্ঠে পতনের নিয়মকে ব্যাখ্যা করতে গিয়ে এই নিয়মকে আমরা জোয়ার-ভাটা, নক্ষত্রের গতিবিধি ইত্যাদি নিয়মের সাথে যুক্ত করি। এবং সবশেষে বিষয়গুলোকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করি। ব্যাখ্যাকরণে সংযুক্তি এভাবেই কাজ করে।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণের পরিচয় পাওয়া যায়। যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়। এরূপ ব্যাখ্যায় বিভিন্ন বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করে দেওয়া হয়। এ জাতীয় ব্যাখ্যায় কোনো অন্ধবিশ্বাস বা মনগড়া কথার স্থান নেই। যার দৃষ্টান্ত উদ্দীপকের প্রথম অংশে লক্ষ করা যায়। উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত হয়েছে, পৃথিবীর প্রায় ৭০% শিশু বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করলেও বাস্তবে মাত্র ১৫% শিশুকে বাঁহাতি হিসেবে দেখা যায়। এছাড়াও গবেষণায় দেখা গেছে ৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো শিশু, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি বিষয় বাঁহাতি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। বস্তুত এটিই বাঁহাতি শিশু জন্মের যথার্থ ব্যাখ্যা যা প্রাসঙ্গিক ও বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা সিদ্ধ। তাই উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত ব্যাখ্যাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে চিহ্নিত করা যায়।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়টি তথা লৌকিক ব্যাখ্যার তুলনায় প্রথম অংশের বিষয়টি তথা বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা বা বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে এবং সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতার কোনো স্থান নেই। উদ্দীপকের প্রথম অংশের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল রয়েছে। এখানে শিশুদের বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করার কারণ হিসেবে বলা হয়েছে, '৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি।' এরূপ ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু উদ্দীপকের দ্বিতীয় অংশে ব্যাখ্যাটি মনগড়া ধারণার আশ্রয়ে বর্ণিত। এ কারণে দ্বিতীয় অংশের বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা। যা সবার কাছে গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ দিক বিদ্যমান থাকে যা লৌকিক ব্যাখ্যায় থাকে না। তাছাড়া লৌকিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। এই কারণে যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক থেকে লৌকিক ব্যাখ্যার তুলনায় বৈজ্ঞানিক ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্য।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।