রানুর বক্তব্যে যে ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে তার প্রকৃতি আলোচনা করো।
উত্তর: রানুর বক্তব্যে লৌকিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈবশক্তির সাহায্য নেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। মানুষের অজ্ঞতা, অবিদ্যা, সামাজিক কুসংস্কার, গোঁড়ামি, ধর্মান্ধতা প্রভৃতি কারণে লৌকিক ব্যাখ্যার প্রয়োগ লক্ষ করা যায়। লৌকিক ব্যাখ্যা আপেক্ষিক জ্ঞানের ওপর নির্ভরশীল। এ কারণে লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির মনগড়া ধারণা প্রকাশ পায়। উদ্দীপকে বর্ণিত রাফি ও রানু একটি ইট সবুজ ঘাসের উপর চাপা দিলো। পনের দিন পর ইটটি উঠিয়ে দেখলো ইটের নিচের সব ঘাস সাদা ও ফেকাসে হয়ে গেছে। রানু বললো, ঐ পাড়ার চাচার অভিশাপে ঘাস সাদা হয়েছে। এটি রানুর মনগড়া ধারণা। এ কারণে তার এই ধারণাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রানুর বক্তব্যে যে ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে তার প্রকৃতি আলোচনা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর