করোনা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বিষয়টির মধ্যে পার্থক্য ব্যাখ্যার প্রকারভেদের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: করোনা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা লৌকিক ব্যাখ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় এবং ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা সবসময় একই হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থান-কাল পাত্রভেদে সবসময় একই থাকে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া করা হয়। তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। এখানে সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এরূপ ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উল্লেখিত দুই প্রকার ব্যাখ্যার পার্থক্য পর্যালোচনা করে দেখা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত ও যথার্থ কারণ উল্লেখ থাকে। তাই উদ্দীপকে উল্লেখিত সাধারণ মানুষের ধারণার চেয়ে গবেষণার ফলাফলের মতোই বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার কাছে গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
করোনা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ব…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর