দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনরূপ প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে ব্যাখ্যায় কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়সমূহ আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন (Concatenation) বলা হয়। কার্যের ক্ষেত্রে কোনো কার্য কোনো দূরবর্তী কারণের ফল নয়, অথচ ঐ কল্পিত কারণটি কোনো অন্তর্বর্তী কারণ থেকে সৃষ্ট- এসব বিষয়গুলোই শৃঙ্খলযোজনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। যার প্রতিফলন দৃশ্যকল্প-২ এ লক্ষ করা যায়। দৃশ্যকল্প-২ এ দেখানো হয়েছে যে, বজ্রপাত হলো ভালো ফসল উৎপাদনের কারণ। বিষয়টিকে এভাবে বলা যায়, বজ্রপাতের কারণে মাটিতে নাইট্রোজেনের বা প্রাটিনের মাত্রা বৃদ্ধি পেয়ে মাটি উর্বর হয়, আর উর্বর মাটিতে ফসল উৎপাদন ভালো হয়। তাই কার্যের (ভালো ফসল উৎপাদন) ও তার দূরবর্তী কারণের (বজ্রপাত) অন্তর্ভুক্তি যোগসূত্র হচ্ছে মাটিতে নাইট্রোজেনের বা প্রোটিনের মাত্রা বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি। শৃঙ্খলযোজনের মাধ্যমে এ অন্তর্বর্তী যোগসূত্রই ব্যাখ্যা করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনরূপ প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্য…
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর