দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের নির্দেশ পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের ইঙ্গিত পাওয়া যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়াকে অন্তর্ভুক্তি বলে। এখানে কম ব্যাপক নিয়মকে বলে বিশেষ নিয়ম এবং অধিক ব্যাপক নিয়মকে বলে সার্বিক নিয়ম। যেমন-বস্তুর ভূ-পতনের ঘটনা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়া হলো ব্যাখ্যায় অন্তর্ভুক্তি। কারণ মাধ্যাকর্ষণ নিয়ম দিয়ে বস্তুর ভূ-পতন ছাড়াও জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ইত্যাদি ব্যাখ্যা করা যায়। তাই মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। দৃশ্যকল্প-৩ এ সেমিনারের বিষয়টি তিনটি পর্যায়ে দেখানো হয়েছে। যেখানে সার্বিক বিষয় হিসেবে জাতীয় পর্যায়ে সেমিনার এবং বিশেষ দৃষ্টান্ত হিসেবে শ্রেণিকক্ষে সেমিনারের দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এভাবে শ্রেণিকক্ষে সেমিনারের ও আন্তঃকলেজ সেমিনারের মতো বিশেষ বিষয়কে জাতীয় সেমিনারের মতো সার্বিক বিষয়ে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করায় প্রক্রিয়াটি অন্তর্ভুক্তির দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের নির্দেশ পাওয়া যায়? ব্যা…
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর