চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় দুটির সম্পর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ ও চিত্র-২ দ্বারা অন্তর্ভুক্তি রূপ নির্দেশিত হয়েছে। উভয়ের সম্পর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি ভিন্ন রূপ আছে। যথা- বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ সমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। এরূপ ব্যাখ্যায় একটি মিশ্র কার্যকে তার অন্তর্গত ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। এখানে দেখানো হয় যে, একটি মিশ্র কার্য কতকগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। যেমন- উদ্দীপকের চিত্র-১ এ দেখতে পাই, পাম্পের গতি বৃদ্ধির জন্য পর্যাপ্ত ডিজেলের ব্যবহার, মটরের গতি, সুইচের ব্যবহার আবশ্যক। এগুলো মিলিতভাবে পাম্পের গতি বাড়িয়ে তোলে। অন্যদিকে, 'যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। এরূপ ব্যাখ্যায় আমরা একটি কম ব্যাপক নিয়মকে ব্যাখ্যা করার সময় তাকে একটি বেশি ব্যাপক নিয়মের অংশ হিসেবে প্রমাণ করি। যেমন- উদ্দীপকের চিত্র-২ এ দেখতে পাই, জোয়ার-ভাঁটার নিয়মকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। এ নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যাই জোয়ার-ভাটার ক্ষেত্রেও প্রযোজ্য। উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক, সম্পর্কের বিষয় চলে আসে। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, উভয়ই কোন ঘটনার ব্যাখ্যায় ব্যবহৃত হয়। উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি রূপ মাত্র। উভয়ই ব্যাখ্যার মাধ্যমে, নতুন জ্ঞানের জগৎ সম্প্রসারিত হয়। আর বৈসাদৃশের ক্ষেত্রে দেখা যায়, বিশ্লেষণ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম রূপ। কিন্তু অন্তর্ভুক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যার তৃতীয় রূপ। বিশ্লেষণে মিশ্র কার্যের ফলে নতুন একটি বিষয় প্রকাশ পায়। কিন্তু অন্তর্ভুক্তিতে মিশ্র কার্যের কোনো স্থান নেই। বিশ্লেষণে কম বা বেশি নিয়মের স্থান না থাকলেও অন্তর্ভুক্তিতে কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। আলোচনা শেষে বলা যায়, চিত্র-১ ও চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশেষ রূপ হিসেবে পরিচিত বিশ্লেষণ ও অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়কে সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় দুটির সম্পর্ক বৈজ্ঞানিক ব্য…
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর