উদ্দীপকে বৃদ্ধ লোকজনের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বৃদ্ধ লোকজনের বক্তব্যে লৌকিক ব্যাখ্যার (Popular Explanation) প্রতিফলন ঘটেছে। কুসংস্কার ও প্রচলিত ধারার ভিত্তিতে কোনো ঘটনার ব্যাখ্যাদানের প্রক্রিয়াকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। কারণ এরূপ ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, ফরিদপুর শহরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন লোকজন এ রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় শহরের বৃদ্ধ লোকজন বলছেন, কিছু মানুষের পাপের কারণে শহরে এই রোগ এসেছে। এখানে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বিষয়ক ব্যাখ্যায় সাকিবের বৃদ্ধ লোকজনের নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। তাই তাদের বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বৃদ্ধ লোকজনের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে?…
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর