উদ্দীপকের বিষয়টির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ 'অন্তর্ভুক্তি' বিষয়টি প্রতিফলিত হয়েছে। আর এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়ায় এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব অনস্বীকার্য। অন্তর্ভুক্তিতে একটি কম ব্যাপক নিয়মকে অপেক্ষাকৃত বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। এ ধরনের ব্যাখ্যায় যে নিয়মকে ব্যাখ্যা দেওয়া হয় সেটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়, সেটি একটি সার্বিক নিয়ম। যেমন জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূ-পতন, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ইত্যাদি কম ব্যাপক নিয়মকে মাধ্যাকর্ষণ নামক বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়। আবার মাধ্যকর্ষণ নিয়মকে মহাকর্ষ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়। অন্তর্ভুক্তি অবরোহমূলক প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ হিসেবে অন্তর্ভুক্তিতে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানই ব্যাখ্যার মূল উদ্দেশ্য। এজন্য বলা যায়, কোনো ঘটনার ব্যাখ্যায় অন্তর্ভুক্তি বিষয়টির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব অনেক বেশি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর