শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সুমির বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে সুমির বক্তব্যে লৌকিক ব্যাখ্যার পরিচয় পাওয়া যায়। যে ব্যাখ্যায় অদৃশ্য, অপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। উদ্দীপকে বর্ণিত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ হিসেবে সুমি বলে, 'রাহু নামক দেবতা চন্দ্র ও সূর্যকে গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়।' সুমির এ ধরনের বক্তব্যে নিছক তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার ব্যাখ্যায় কাল্পনিক শক্তির প্রকাশ পেয়েছে। তাই সুমির বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সুমির বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া যায় তা আলো…

উদ্দীপক

সুমি ও সোমা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ সম্পর্কে আলোচনা করছিল। সুমি বললো, 'রাহু নামক দেবতা চন্দ্র ও সূর্যকে গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়।' সোমা বললো, 'পৃথিবী ও চন্দ্রের আবর্তনের কারণে এদের একটির ছায়া অন্যটির ওপর পড়ে। তাই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়।'

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা।

উত্তর

যেসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না সেসব বিষয়ই হলো ব্যাখ্যার সীমাবদ্ধতা। চেতনার মৌলিক অবস্থা হিসেবে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, তাপ, শৈত্য ইত্যাদিকে অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের ব্যাখ্যা করা যায় না। পাশাপাশি স্রষ্টা, আত্মা, মানসিক অনুভূতি হিসেবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদির ব্যাখ্যা করা যায় না। এছাড়া ওজন, দেশ, কাল ইত্যাদি পদের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। কারণ এসব গুণকে অন্যান্য গুণের সাথে যুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের ক্ষেত্রে ব্যাখ্যার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে সুমির বক্তব্যে লৌকিক ব্যাখ্যার পরিচয় পাওয়া যায়। যে ব্যাখ্যায় অদৃশ্য, অপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। উদ্দীপকে বর্ণিত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ হিসেবে সুমি বলে, 'রাহু নামক দেবতা চন্দ্র ও সূর্যকে গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়।' সুমির এ ধরনের বক্তব্যে নিছক তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার ব্যাখ্যায় কাল্পনিক শক্তির প্রকাশ পেয়েছে। তাই সুমির বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।

উত্তর

উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। সঙ্গত কারণেই একটি ব্যাখ্যা অন্যটির বিপরীত। উদ্দীপকের সুমি নিজের মনগড়া ধারণা অনুসারে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ উল্লেখ করে। তাই এটি লৌকিক ব্যাখ্যা। কারণ এরূপ ব্যাখ্যায় কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল ব্যক্তির মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব বা প্রভুত্ব স্বীকার করা হয়। অন্যদিকে, উদ্দীপকের সুমি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের যে যথার্থ ব্যাখ্যা দিয়েছে তা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক দিক উল্লেখ করা হয়। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতা বা আকস্মিকতার কোনো স্থান নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে এবং মনগড়া ব্যাখ্যা দেওয়া হয় বলে এখানে কোনো 'সুনির্দিষ্ট নিয়ম থাকে না। তাই বলা যায়, 'উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যে প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া যায় তাদের একটি অন্যটির বিপরীত'- উক্তিটি যথার্থ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।