উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যে যে প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া যায় তাদের একটি অন্যটির বিপরীত- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। সঙ্গত কারণেই একটি ব্যাখ্যা অন্যটির বিপরীত। উদ্দীপকের সুমি নিজের মনগড়া ধারণা অনুসারে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কারণ উল্লেখ করে। তাই এটি লৌকিক ব্যাখ্যা। কারণ এরূপ ব্যাখ্যায় কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল ব্যক্তির মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব বা প্রভুত্ব স্বীকার করা হয়। অন্যদিকে, উদ্দীপকের সুমি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের যে যথার্থ ব্যাখ্যা দিয়েছে তা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক দিক উল্লেখ করা হয়। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতা বা আকস্মিকতার কোনো স্থান নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে এবং মনগড়া ব্যাখ্যা দেওয়া হয় বলে এখানে কোনো 'সুনির্দিষ্ট নিয়ম থাকে না। তাই বলা যায়, 'উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যে প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া যায় তাদের একটি অন্যটির বিপরীত'- উক্তিটি যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমি ও সোমার বক্তব্যে যে যে প্রকার ব্যাখ্যার পরিচয় পাওয়া য…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর