দৃশ্য-১ এর ঘটনাটি কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? বর্ণনা করো।
উত্তর: দৃশ্য-১ এর ঘটনাটি বিশ্লেষণমূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা।বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ আছে। যার অন্যতম হলো বিশ্লেষণ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ সমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। এরূপ ব্যাখ্যায় একটি মিশ্র কার্যকে তার অন্তর্গত ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। এখানে দেখানো হয় যে, একটি মিশ্র কার্য কতকগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়।উদ্দীপকের দৃশ্য-১ এ 'এক কাপ চা' এর কারণ হিসেবে 'চা পাতা, চিনি, পানি' এসব দিক উল্লেখ করা হয়েছে। 'বিশ্লেষণ' রূপের মাধ্যমে এভাবে একটি মিশ্র কার্যকে কতকগুলো পৃথক পৃথক কারণ উল্লেখ করা যায়। তাই বলা যায়, দৃশ্য-১ এর ঘটনাটি বিশ্লেষণমূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ এর ঘটনাটি কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? বর্ণনা করো।
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর