উদ্দীপকের B চিহ্নিত স্থানে ব্যাখ্যার কোন প্রকারটি বসবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত স্থানে লৌকিক ব্যাখ্যা বসবে। কেননা ব্যাখ্যার প্রকারভেদের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অপরটি লৌকিক ব্যাখ্যা।উদ্দীপকে ব্যাখ্যার প্রকারভেদ দেখানো হয়েছে। এক্ষেত্রে একটিকে 'A [গণিত] বা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অন্যটিকে শুধু 'B [গণিত] দেখানো হয়েছে। ব্যাখ্যার দুটি প্রকারভেদের মধ্যে একটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অন্যটি হলো লৌকিক ব্যাখ্যা। তাই 'B [গণিত] স্থান দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এই প্রকার ব্যাখ্যার মাধ্যমে প্রকৃত কারণ জানা যায় না। এখানে ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। তাই লৌকিক ব্যাখ্যা' সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। লৌকিক ব্যাখ্যায় কোনো সংযুক্তিকরণ নেই। এখানে যেহেতু কার্যকারণ সম্পর্কের কোনো উল্লেখ থাকে না, তাই এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের B চিহ্নিত স্থানে ব্যাখ্যার কোন প্রকারটি বসবে? ব্যাখ্যা করো।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর