উদ্দীপকের A ও B এর স্থানে নির্দেশিত প্রকার দুটি'র মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] স্থানে বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে বিধায় 'B [গণিত] স্থান দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। এই দুই ব্যাখ্যা কিছু কিছু দিক থেকে সম্পর্কিত।ব্যাখ্যার প্রকারভেদ একটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অন্যটি হলো লৌকিক ব্যাখ্যা। যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এই প্রকার ব্যাখ্যায় কার্যকারণ নিয়মের উল্লেখ থাকে এবং সংশ্লিষ্ট ঘটনার প্রকৃত বিবরণ থাকে। এখানে একটি বিশেষ নিয়মকে অন্য কোনো বৃহৎ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তাই একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণের উল্লেখ থাকে না। কেননা এখানে অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে একটি ঘটনার ব্যাখ্যা করা হয়। এখানে ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্প নেই। এখানে ব্যাখ্যার ক্ষেত্রে ঘটনা সম্পকে কোনো প্রকল্প করা হয় না। এখানে ব্যাখ্যার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই।বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, উভয়ই ব্যাখ্যার পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার মানদণ্ডে উভয় ব্যাখ্যার মধ্যে বিশদ পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের A ও B এর স্থানে নির্দেশিত প্রকার দুটি'র মধ্যে তুলনামূলক ব…
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর