উদ্দীপকে আলমাসের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যা লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলমাসের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা লক্ষ্য করা যায়।কোনো ঘটনার কার্যকারণ বা প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায়। পাশাপাশি প্রাকৃতিক ও মৌলিক নিয়ম উল্লেখ করে ঘটনার বিবৃতি দেওয়া হয় বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে অভিন্ন হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে কোহেলীর বক্তব্যে লক্ষ করা যায়।উদ্দীপকে বর্ণিত ঘটনায় গ্রামের গাছপালা ক্রমে মারা যাচ্ছিলো। এর কারণ হিসেবে উদ্ভিদবিজ্ঞানী জনাব আলমাস বলেন যে, গ্রামের পাশে স্থাপিত সার কারখানা থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক গ্যাসের বিক্রিয়ার ফলেই গাছপালাগুলো মরে যাচ্ছে। তার এই বক্তব্য কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আলমাসের বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলমাসের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যা লক্ষ করা যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর