উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত স্থানটি কোন প্রকারের ব্যাখ্যা নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত স্থানটিতে ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশ করে। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার নাম ব্যাখ্যাকরণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয়। এছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। তাই বলা যায়, ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, ঘটনাটির সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করা হয় এবং ওই ঘটনার নিয়মকে অন্যকোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যেমন- নিউটনের মাধ্যাকর্ষণের নিয়ম সম্পর্কিত ব্যাখ্যা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্য যেকোনো ব্যাখ্যা থেকে স্বতন্ত্র ও মূল্যবান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A চিহ্নিত স্থানটি কোন প্রকারের ব্যাখ্যা নির্দেশ করে? বর্…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর