উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থানে নির্দেশিত ব্যাখ্যার মধ্যে পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং 'B [গণিত] চিহ্নিত স্থানে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো- ১. কোনো ঘটনাকে যখন কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে এবং সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে অন্যকোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, কোনো ঘটনার ব্যাখ্যায় যখন কাল্পনিক, অতিপ্রাকৃতিক ও মনগড়া ধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ঘটনাটির মৌলিক ও গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিভিন্ন দিক বিবেচনা করা হয়। অন্যদিকে, কোনো ঘটনার লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অমৌলিক ও গুরুত্বহীন এবং অপ্রাসঙ্গিত বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির বিধান ও ধারণার ওপর নির্ভরশীল বিধায় এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসার নিবৃত্তি করে ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় মনগড়া ও অতিপ্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা জ্ঞানের পরিধি বৃদ্ধি করে না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যায় আরোহ অনুমানের ব্যবহার করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার আরোহ অনুমানের কোনো ব্যবহার নেই। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের ওপর প্রতিষ্ঠিত। আর লৌকিক ব্যাখ্যা ব্যক্তির অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ওপর প্রতিষ্ঠিত। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা ও শ্রেষ্ঠত্বের দাবিদার।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B চিহ্নিত স্থানে নির্দেশিত ব্যাখ্যার মধ্যে পার্থক্…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর