দৃশ্য-১ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা এখানে ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো একটি ঘটনা সেভাবে উপস্থাপন করা হয়। যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের প্রথমটি হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে, কোনো একটি মিশ্রকার্য অনেকগুলো স্বতন্ত্র কারণের সমষ্টি। উদ্দীপকের দৃশ্য-১ এ 'নৌকার গতি' নামক মিশ্রকার্যটির বিভিন্ন স্বতন্ত্র কারণ রয়েছে। যেমন- অনুকূল স্রোত, বায়ুর গতি, দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদি। অর্থাৎ এখানে কোনো একটি মিশ্রকার্যের অনেক পৃথক কারণ দেখা যায়। তাই ছক-১ দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর