উদ্দীপকে (খ) চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে (খ) চিহ্নিত স্থানটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে পরিগণিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিচে নির্ণয় করা হলো- ১. বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হয়। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা অধিক গুরুত্ব বহন করে, যা অন্য কোনো প্রকার ব্যাখ্যা দাবি করতে পারে না। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুমানের একটি বিশেষ ভূমিকা থাকে। তবে সাধারণভাবে মনগড়া কোনো অনুমান বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকর নয়। কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় সেই অনুমানই বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কেননা কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় তা যৌক্তিক ও বৈজ্ঞানিক হয়। আর এর ফলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষ মর্যাদায় উপনীত হয়। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের একটি যোগসূত্র আছে। যেহেতু যেকোনো আবিষ্কার ও উদ্ভাবনের আগে প্রকল্প করতে হয় সেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যার পূর্বেও প্রকল্প করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রকার বিজ্ঞানের মৌলিক ও স্বতঃসিদ্ধ নিয়মগুলো প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এদিক থেকে বলা যায়, ব্যাখ্যায় যে নিয়মগুলো উল্লেখ করা হয় তাও প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা পায়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের ঘনিষ্ঠতা বা নিবিড় যোগসূত্র আছে। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। শ্রেণিকরণে যেমন একটি বিশেষ উদ্দেশ্য থাকে, তেমনি বৈজ্ঞানিক ব্যাখ্যারও একটি বিশেষ উদ্দেশ্য থাকে। কোনো একটি ঘটনাকে বৈজ্ঞানিকভাবে-ব্যাখ্যা দেওয়ার সময় কোনটি কোন শ্রেণির বা কোন ধরনের পর্যায়ভুক্ত তা নির্ণয় করা আবশ্যক। একটি ঘটনার ব্যাখ্যাকে অন্যান্য ঘটনার সাথে শ্রেণিবদ্ধ করে ব্যাখ্যা করতে হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে (খ) চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর