বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে। নিচে শৃঙ্খলযোজন বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু কিছু ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়সমূহ আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। কার্যের ক্ষেত্রে কোনো কার্য যে দূরবর্তী কারণের ফল নয় অথচ ওই কল্পিত কারণটি কোনো অন্তর্বর্তী কারণ থেকে সৃষ্টি- এসব বিষয়গুলোই শৃঙ্খলযোজনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখানো হয়েছে যে, সঠিক পৃষ্ঠপোষকতা ও বৈদেশিক মুদ্রা অর্জন। এর মধ্যবর্তী পর্যায় হলো দক্ষ কারিগর, রপ্তানিযোগ্য জামদানি শাড়ি তৈরি। অর্থাৎ সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দক্ষকারিগর তৈরি হয় আবার দক্ষকারিগর দ্বারা রপ্তানিযোগ্য জামদানি শাড়ি তৈরি হয়। যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। যেহেতু উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ একটি কার্যের কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে তাই এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে। শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি ঘটনা বিস্তারিতভাবে জানা যায়। এখানে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর