বৈশিষ্ট্য-১ এ যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তার গুরুত ব্যাখ্যা কর।
উত্তর: বৈশিষ্ট্য-১ এ ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে। নিচে ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করা হলো- ১. কোনো জটিল, অস্পষ্ট ও দুর্বোধ্য বিষয়কে সরল, স্পষ্ট ও বোধগম্য করে প্রকাশ করার জন্য ব্যাখ্যার প্রয়োজন। ২. ঘটনার প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী, বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলায় বাধা। আর কার্যকারণ সম্পর্ক বুঝতে হলে ঘটনার ব্যাখ্যা প্রয়োজন। তাই কার্যকারণ বা প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। ৩. বিভিন্ন কারণে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা তৈরি হয়। এর পিছনে থাকে নির্বিচার বিশ্বাস, অশিক্ষা, অজ্ঞতা ও মানসিক সংকীর্ণতা। তাই মানুষের মনের ভ্রান্ত ধারণা দূর করার জন্য ব্যাখ্যার প্রয়োজন। ৪. ব্যাখ্যার মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং মিথ্যা দূরীভূত হয়। ফলে আমরা প্রকৃত সত্যকে জানতে পারি। তাই মিথ্যা বর্জন করে সত্য জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। ৫. ব্যাখ্যার মাধ্যমে যে কোনো বিষয়কে সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়। এরূপ উপস্থাপনের মাধ্যমে আমাদের জিজ্ঞাসার নিবৃতি ঘটে। পরিশেষে যুক্তিবিদ্যার সুষ্ঠু বিশ্লেষণের ক্ষেত্রে কোনো ঘটনাকে যেন আমরা নির্ভুলভাবে বুঝতে সমর্থ হই, সেজন্য ভাষার দুর্বোধ্যতাদূরীকরণের ক্ষেত্রে যুক্তিবিদ্যায় ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈশিষ্ট্য-১ এ যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তার গুরুত ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর