দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ব্যাখ্যাটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু কিছু ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই ধরন বা রূপকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখা হয়, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না। ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। আর এই মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে, 'নির্বাচন কমিশন' ও 'সরকার গঠন' মধ্যবর্তী পর্যায় হলো 'নির্বাচন'। নির্বাচন হলেই সরকার গঠন করা যায়। যেহেতু উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ একটি কার্যের কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে, তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্য…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর