উদ্দীপকে সাধারণ মানুষের ধারণা কোন ধরনের ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাধারণ মানুষের ধারণায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও স্পষ্টভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। কোনো ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। যে ব্যাখ্যায় অদৃশ্য বা অপ্রাকৃতিক কোনো শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয় তাই লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। আলোচ্য উদ্দীপকের সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে বলে, মানুষ পাপ কাজে লিপ্ত থাকায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাধারণ মানুষের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই এ ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাধারণ মানুষের ধারণা কোন ধরনের ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর