দৃশ্য-২ এ দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-২ এ দাদির বক্তব্যে প্রকল্পের 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' শর্তটি লঙ্ঘিত হয়েছে। উদ্দীপকে নাতির জ্বর হওয়ায় দাদি বলল, "বেশি করে আইসক্রিম খেলে জ্বর ভালো হয়ে যাবে।" এটি প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়। কারণ দাদির বক্তব্য 'বৈধ প্রকল্পের প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না' এ শর্তটিকে লঙ্ঘন করেছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এমন কিছু ধারণা করা যাবে না যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ। অর্থাৎ প্রকল্প ও আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী হলে চলবে না। বৈধ প্রকল্পকে হতে হবে আত্মসংগতিপূর্ণ। দৃশ্য-২ এ দাদি বলেছে, আইসক্রিম খেলে জ্বর ভালো হয়ে যাবে। এ বক্তব্যটি আত্মবিরোধী। সর্দিজ্বর ভালো হওয়া ও আইসক্রিম খাওয়া পরস্পরবিরোধী। কেননা আমরা জানি, আইসক্রিম খেলে জ্বর সারে না, বরং আরও বাড়ে। এটি ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এবং এটিই প্রতিষ্ঠিত সত্য। তাহলে বলা যায়, দৃশ্য-২ বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করা হয়েছে। ফলে এরূপ প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়।.
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-২ এ দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর