দৃশ্যকল্প-১ কোন শ্রেণির বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনকে নির্দেশ করে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে যে, কলেজে ভর্তি → নিয়মিত পড়ালেখা → ভালো ফলাফল। এখানে শৃঙ্খলযোজন বা নিয়মিত পড়ালেখার মাধ্যমে কার্য বা ভালো ফলাফল ও তার দূরবর্তী কারণ কলেজে ভর্তির সাথে যোগসূত্র তৈরি করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যায় শৃঙ্খলাযোজন রূপটির প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন শ্রেণির বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা …
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর