ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের প্রতিফলন ঘটেছে। কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরূপ মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে কোনো ঘটনার মিশ্র কার্য ব্যাখ্যার প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। এক্ষেত্রে মিশ্র কার্য হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। বিশ্লেষণে মিশ্র কার্যের কারণগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। বিশ্লেষণের দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকের ওসমানের ব্যাখ্যায়। উদ্দীপকের ওসমান নৌকা দ্রুত চলা নামক জটিল ঘটনার কারণ হিসেবে নদীর স্রোত, বাতাসের বেগ ও মাঝির অভিজ্ঞতার ভূমিকা উল্লেখ করে। অর্থাৎ ওসমান এখানে বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট করে যে নৌকা দ্রুত চলা নামক জটিল ঘটনা হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত ফল। তাই বলা যায়, ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি দৃশ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ওসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর