শামীম ও ওসমানের ব্যাখ্যায় কি কোনো পার্থক্য আছে? বিশ্লেষণ করো।
উত্তর: শামীম ও ওসমানের ব্যাখ্যা যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়ায় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। উদ্দীপকের শামীমের বর্ণিত ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে নৌকাটির দ্রুত নদী পার হওয়া ঘটনাটি ব্যাখ্যা করা হয়েছে বলে এটি লৌকিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এ ধরনের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ কারণে সবার কাছে লৌকিক ব্যাখ্যার সমান গুরুত্ব নেই। অন্যদিকে, ওসমানের বর্ণিত ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে নৌকাটির দ্রুত নদী পার হওয়া ঘটনাটির ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার প্রসঙ্গিক বিবৃতি দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে সবসময় একইরকম হয়ে থাকে। তাই সর্বত্রই বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে শামীম ও ওসমানের ব্যাখ্যায় লৌকিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যার উল্লেখ থাকায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
শামীম ও ওসমানের ব্যাখ্যায় কি কোনো পার্থক্য আছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর