ঘটনা-১ এর বিষয়টি কোন ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করেছে। কেননা এখানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। "যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।" ব্যাখ্যার উদ্দেশ্য কোনো অস্পষ্ট, দুর্বোধ্য ও রহস্যময় ঘটনাকে সহজবোধ্য করা। আর কোনো ঘটনাকে সহজবোধ্য করার জন্য ঘটনার পিছনে প্রকৃত কারণ আবিষ্কার করতে হয়। আর ঘটনার কারণ আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতা যেমন আছে তেমনি দেবদেবীর মতো অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাসও আছে। এ কারণে আমরা অনেক সময় অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তখনই 'লৌকিক ব্যাখ্যার' সৃষ্টি হয়। উদ্দীপকের ঘটনা-১ এর তমালের ধারণাটি একটি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফল। কেননা বাস্তবে কোনো ভূতের অস্তিত্ব নেই'। এটি একটি মনগড়া, অদৃশ্য ও কুসংস্কারের ভিত্তিতে গঠিত ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এর বিষয়টি কোন ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর