চিত্র-২ এ ব্যাখ্যার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-২ এ ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি নির্দেশ করে। উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ 'অন্তর্ভুক্তি' বিষয়টি প্রতিফলিত হয়েছে। আর এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হওয়ায় ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে তার গুরুত্ব অপরিসীম। আমরা জানি, বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ও কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ঘটনাবলিকে ব্যাখ্যা দেওয়া হয়। 'অন্তর্ভুক্তি'-তে কোনো বিশেষ নিয়মকে ব্যাখ্যা প্রদানের জন্য কোনো সার্বিক নিয়মের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বিশেষ নিয়মের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্যই সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। এটি মূলত অবরোহমূলক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কম ব্যাপক কোনো বিশিষ্ট নিয়মকে অপেক্ষাকৃত বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। তাহলে বলা যায়, কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করতে পারা অর্থই ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারা। কার্যকারণ নির্ণয়ে অন্তর্ভুক্তির গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ এ ব্যাখ্যার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর