শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা। এখানে কার্যকারণ নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দৃশ্যকল্প-২: দৈত্য রাহু চাঁদকে গ্রাস করে বলে চন্দ্রগ্রহণ হয়।

Jessore · 2025

উত্তর

যে ব্যাখ্যায় কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যবর্তী, পর্যায়সমূহ আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলা হয়।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। বস্তুর মৌলিক গুণগুলো বস্তুতে অবস্থান করে। এ থেকে এদের'আলাদা করা সম্ভব নয়। বাস্তব মৌলিক গুণের মধ্যে রয়েছে আকার, আকৃতি, বিস্তৃতি, গতি ইত্যাদি। এগুলো বস্তুর নিজস্ব গুণ। বস্তুর এ গুণগুলোকে অন্যকোনো গুণের সাথে সংযুক্ত করা যায় না সেজন্য বস্তুর মৌলিক গুণসমূহের ব্যাখ্যা করা যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বিষয়টি ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা। এখানে কার্যকারণ নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ লৌকিক ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে। কেননা এখানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি ঘটনার প্রকৃতরূপ জানা যায়। যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ চন্দ্রগ্রহণের কারণ হিসেবে দৈত্য রাহু চাঁদকে গ্রাস করে বলে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান ধারণার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে। কেননা লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকারণের সম্পর্কের স্থান নেই। এটি অন্ধবিশ্বাস কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি দ্বারা পরিচালিত তাই এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। লৌকিক ব্যাখ্যা অবাস্তব ও কাল্পনিক ধারণার ওপর অধিক গুরুত্বারোপ করে তাই এর সিদ্ধান্ত অনিশ্চিত ও অপ্রাসঙ্গিক। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ লৌকিক ব্যাখ্যার ইঙ্গিত রয়েছে এবং এটি একটি কার্যকারণ সম্পর্কবিহীন অপ্রাসঙ্গিক প্রক্রিয়া।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।