'লৌকিক ব্যাখ্যা মনগড়া' বলতে কী বোঝায়?
উত্তর: কোনো ঘটনাকে ব্যাখ্যার ক্ষেত্রে অদৃশ্য, আতি প্রাকৃতিক ও দৈবশক্তির সাহায্য নিয়ে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ প্রকার ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই লৌকিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। ঘটনার ব্যাখ্যায় ব্যক্তিগত বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। ব্যক্তিগত ধ্যান-ধারণা, মনগড়া কারণ ও অতিপ্রাকৃতিক বিশ্বাসের ওপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয় বলে লৌকিক ব্যাখ্যা মনগড়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'লৌকিক ব্যাখ্যা মনগড়া' বলতে কী বোঝায়?
উত্তর