দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণ হলো- যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে।বিশ্লেষণে দেখানো হয় যে, একটি মিশ্রকার্য কতকগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। অর্থাৎ কয়েকটি কারণ একত্রে মিলিত হয়ে যে যৌথ কার্য উৎপন্ন করে তাই মিশ্রকার্য । কার্য সংমিশ্রণে মিশ্রকার্যটি স্বতন্ত্র কার্যসমূহের সমষ্টির সমান।
উদ্দীপকে দেখানো হয়েছে তীরের গতি একটি মিশ্রকার্য বা জটিল কার্য। একে বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর পিছনে কয়েকটি পৃথক কারণ একত্রে কাজ করে। সেগুলো হচ্ছে বাতাসের প্রতিবন্ধকতা যা তীরের গতিকে বাধা সৃষ্টি করে, মাধ্যাকর্ষণ শক্তি যা তীরকে মাটির দিকে আকৃষ্ট করে, তীরন্দাজের পেশিশক্তি ও নিক্ষেপণ কৌশল যা তীরকে নিক্ষেপ করতে ব্যবহার করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে, 'তীরের গতি' নামক মিশ্রকার্যটি পৃথক কয়েকটি কারণের মিলিত ক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে, যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপকে উল্লেখ করে।