শেয়ারFacebookWhatsApp

অবৈজ্ঞানিক আরোহের মূল্য নগণ্য। ব্যাখ্যা কর।

উত্তর: অবৈজ্ঞানিক আরোহের মূল্য নগণ্য। যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহের বিরুদ্ধে আপত্তি তুলে বলেন, এই প্রকার আরোহ অনিশ্চিত। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা শুরু করলেও লক্ষে পৌঁছানো সম্ভব হয় না। ব্রিটিশ যুক্তিবিদ জনসন অবৈজ্ঞানিক আরোহকে সংশয়াত্মক আরোহ বলে অভিহিত করেছেন। তার মতে, এই প্রকার আরোহের সিদ্ধান্তের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না বিধায় এটি সংশয়াত্মক আরোহ। ব্রিটিশ যুক্তিবিদ যোসেফ অবৈজ্ঞানিক আরোহকেও সংশয়াত্মক আরোহ বলে মন্তব্য করেছেন।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অবৈজ্ঞানিক আরোহের মূল্য নগণ্য। ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রভৃতি গ্রহের প্রত্যেকটি গ্রহই সূর্যের চারদিকে ঘোরে। সুতরাং সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে।দৃশ্যকল্প-২ : 'ক' এবং 'খ' দুটি স্থান। দুটি স্থানেই আলো, পানি, বাতাস এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদ্যমান। জানা গেছে, 'খ' স্থানে মানুষ বসবাস করে। অতএব, সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে, 'ক' স্থানেও মানুষ বসবাস করে।

Mymensingh · 2023

উত্তর

অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হওয়াই অসাধু সাদৃশ্যানুমান।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহের মূল্য নগণ্য। যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহের বিরুদ্ধে আপত্তি তুলে বলেন, এই প্রকার আরোহ অনিশ্চিত। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা শুরু করলেও লক্ষে পৌঁছানো সম্ভব হয় না। ব্রিটিশ যুক্তিবিদ জনসন অবৈজ্ঞানিক আরোহকে সংশয়াত্মক আরোহ বলে অভিহিত করেছেন। তার মতে, এই প্রকার আরোহের সিদ্ধান্তের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না বিধায় এটি সংশয়াত্মক আরোহ। ব্রিটিশ যুক্তিবিদ যোসেফ অবৈজ্ঞানিক আরোহকেও সংশয়াত্মক আরোহ বলে মন্তব্য করেছেন।

উত্তর

দৃশ্যকল্প-১-এ নির্দেশিত আরোহ একটি অবৈজ্ঞানিক আরোহ। কেননা অবৈজ্ঞানিক আরোহ যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় যেখানে যে প্রক্রিয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহ একটি যথার্থ আরোহ। ব্যাখ্যা করা হলো-কার্যকারণ সম্পর্ক ব্যতীত কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে যে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমান করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত বা যথার্থ আরোহ কেননা অবৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বিধায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়। অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত তাই এ আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা হয়। এ আরোহ অনুমানে ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত উপনীত হয়েছে যেখানে কোনো কার্যকারণ নীতির সম্পর্ক নেই। তাই দৃশ্যকল্প-১ অবৈজ্ঞানিক আরোহ। এ আরোহ অনুমান বৈজ্ঞানিক আরোহের মতো নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না তবে বৈজ্ঞানিক আরোহে পৌছবার সোপান হিসেবে কাজ করে তাই অবৈজ্ঞানিক আরোহকে যথার্থ আরোহ হিসেবে অভিহিত করা যায়।

উত্তর

দৃশ্যকল্প-২-এ সাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। নিচে এর মূল্য ও গুরুত্ব নিরূপণ করা হলো-সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নিচে নিরূপণ করা হলো- সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের ভিত্তি সাদৃশ্য বা মিল। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদ রয়েছে যার একটি হলো সাধু সাদৃশ্যানুমান অন্যটি অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে যেহেতু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাই এ প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। এখানে কার্যকারণ সম্পর্ক থাকে না কিন্তু কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের চেয়ে সাদৃশ্যমূলক বিষয়ের সংজ্ঞা বেশি থাকে তাই এর অনুমিত সিদ্ধান্ত অধিক সম্ভাব্য ও মূল্যসম্পন্ন। দৃশ্যকল্প-২-এ দুটি স্থানের কিছু গুরুত্বপূর্ণ, মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যে, একটির ক্ষেত্রে যা সত্য অন্যটির ক্ষেত্রেও তা সত্য হবে। এসব সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার ফলে সিদ্ধান্তটি বিজ্ঞানসম্মত। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অত্যধিক।
HSCLogic 2nd PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।