ঘটনা-১ এ লৌকিক ব্যাখ্যা এবং ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে। পাঠ্যবইয়ের আলোকে বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ হলো-১. প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে যখন কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে।২. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ, লৌকিক ব্যাখ্যার অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ প্রকার ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে।৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সমজাতীয় ঘটনাকে কোনো নিয়মের সাথে যুক্ত করা হয় না।৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত রূপ জানা যায়। কেননা এ প্রকার ব্যাখ্যার ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। কেননা এখানে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় না।