শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো ।

উত্তর: কোনো অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করার প্রয়াস হলো ব্যাখ্যা। প্রকৃতির রাজ্য হলো বিচিত্র এবং জটিল। এ বিচিত্র ও জটিল জগতকে আমরা সহজ ও সাধারণভাবে বুঝতে চাই। এজন্য আমরা এরূপ জটিল ও বিচিত্র ঘটনাকে নানাভাবে বিশ্লেষণ করে সহজভাবে প্রকাশ করি। এভাবে জটিল ও দুর্বোধ্য বিষয়টিকে বিশ্লেষণের মাধ্যমে সহজসাধ্য করে তোলার প্রয়াসই হলো ব্যাখ্যা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো ।

উদ্দীপক

২০১৯ সালের শেষদিকে পৃথিবীর অনেক মানুষ অজানা একটি 'রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করে। আফ্রিকার মানুষ ভাবল, কোনো দৈবশক্তির অভিশাপ এই রোগের কারণ। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগের উৎপত্তি।এই রোগের নাম COVID-19।

Comilla · 2022

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা।

উত্তর

কোনো অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করার প্রয়াস হলো ব্যাখ্যা। প্রকৃতির রাজ্য হলো বিচিত্র এবং জটিল। এ বিচিত্র ও জটিল জগতকে আমরা সহজ ও সাধারণভাবে বুঝতে চাই। এজন্য আমরা এরূপ জটিল ও বিচিত্র ঘটনাকে নানাভাবে বিশ্লেষণ করে সহজভাবে প্রকাশ করি। এভাবে জটিল ও দুর্বোধ্য বিষয়টিকে বিশ্লেষণের মাধ্যমে সহজসাধ্য করে তোলার প্রয়াসই হলো ব্যাখ্যা।

উত্তর

উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় লৌকিক ব্যাখ্যার চিত্র ফুটে উঠেছে। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো—লৌকিক ব্যাখ্যার প্রকৃতি এমন যে, এখানে ঘটনার যৌক্তিক সম্পর্কের কোনো স্থান নেই। সাধারণ মানুষ তাদের মনগড়া ধারণা ও ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এই প্রকার ব্যাখ্যা প্রদান করে থাকে। লৌকিক ব্যাখ্যায় বিশ্বাস ও ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করা হয় বলে এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব হয় না।লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় পরিলক্ষিত হয়। এ কারণে লৌকিক ব্যাখ্যায় প্রকল্প, শ্রেণিকরণ করা হয় না। এমনকি লৌকিক ব্যাখ্যা আরোহ ও অবরোহমূলক পদ্ধতির সাথেও যুক্ত নয়। মোটকথা, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস, ধ্যান-ধারণা ও মনোভাবের ওপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যায় কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না বলে বিভিন্ন ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে।

উত্তর

পাঠ্যবইয়ের আলোকে আফ্রিকার মানুষ এবং বৈজ্ঞানিকদের বক্তব্যের তুলনামূলক আলোচনা করা হলো—উদ্দীপকে বলা হয়েছে , ২০১৯ সালের শেষদিকে পৃথিবীর অনেক মানুষ অজানা একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করে। তখন আফ্রিকার মানুষ ভাবল, কোনো দৈবশক্তির অভিশাপ এই রোগের কারণ। আফ্রিকার মানুষের এই ভাবনা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ তাদের ভাবনা কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে প্রতিষ্ঠিত । তাই এরূপ ব্যাখ্যার কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না ।অপরদিকে, উদ্দীপকে বর্ণিত রোগ সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগের উৎপত্তি। যে রোগের নাম COVID-19। তাদের এই বক্তব্য ঘটনার কার্যকারণ নিয়ম অনুসারে প্রণীত। এ কারণে এটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান- ধারণা প্রকাশ পায়। এ কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ও অধিক গুরুত্বের দাবিদার।
HSCLogic 2nd PaperComilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।